শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৬
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

নতুন শিক্ষাক্রমের পাইলটিং ১ ফেব্রুয়ারি শুরু: দীপু মনি

ডেস্করিপোর্ট  দেশে নতুন শিক্ষাক্রম শুরু হচ্ছে ২০২৩ সাল থেকে। তার আগেই আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু করা হবে। ১ ফেব্রুয়ারির মধ্যেই নতুন বই প্রস্তুত হয়ে যাবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব তথ্য জানান।

তিনি বলেন, মূলত পাইলটিং হওয়ার কথা ছিল মাধ্যমিকের ১০৯টি এবং প্রাথমিকের ১০০টি বিদ্যালয়ে। তবে গবেষণার জন্য সাতটি প্রতিষ্ঠানে পাইলটিং হলে সমস্যা নেই।
বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইলে ছাপাখানা পরিদর্শন শেষে ডা. দীপু মনি বলেন, পাইলটিংয়ের জন্য ১ ফেব্রুয়ারির মধ্যেই নতুন বই প্রস্তুত হয়ে যাবে। পাইলটিংয়ে থাকছে মাধ্যমিকের সপ্তম শ্রেণি এবং প্রাথমিকের প্রথম শ্রেণি।

করোনার কারণে এ বছরও বই উৎসব হবে না জানিয়ে তিনি বলেন, এ বছরও বই উৎসব করার মতো পরিস্থিতি আমাদের নেই। সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ধরে ধরে বই বিতরণ করা হবে। শিক্ষার্থীরা সময়মতো বই হাতে পেয়ে যাবে।

ছাপাখানা পরিদর্শন করে কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। জানান, পুরোদমে কাজ চলছে। ছাপার কাজ প্রায় শেষ। আগামী দু’দিনের মধ্যে বই বাঁধাই হয়ে যাবে।