সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ব্যবসায়ীর বাড়িতে আয়কর বিভাগের হানা, মিলল ১৫০ কোটি টাকা

অনলাইন ডেস্ক  ভারতের কানপুরে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে ১৫০ কোটি টাকার নোট জব্দ করেছে আয়কর বিভাগ।

পীযূষ জৈন নামে কানপুরের এক ব্যবসায়ীর বাড়ি থেকে ওই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়। একই সঙ্গে তল্লাশি চালানো হয়েছে তার একাধিক প্রতিষ্ঠানেও।

কানপুরের আয়কর বিভাগের প্রকাশ করা এক ছবিতে দেখা গেছে, কর্মকর্তারা মাটিতে নোটের স্তূপের মধ্যে বসে মেশিনের সাহায্যে টাকা গুনছেন।

অন্য ছবিতে দেখা যায়, পীযূষের বাড়ির আলমারিভর্তি টাকা। যে নোট রাখা হয়েছে ছোট ছোট বাক্সে। হলুদ টেপ দিয়ে বাক্সের মুখ বন্ধ করা।

শুক্রবার সকালে ১৫০ কোটি টাকার নোট উদ্ধার করা হয়েছে। তবে গণনা সম্পূর্ণ হয়নি। কানপুরের সঙ্গে মুম্বাইয়েও পীযূষের অফিসে তল্লাশি চালানো হচ্ছে।

কর ফাঁকি দেওয়ার অভিযোগেই আয়কর বিভাগের কর্মকর্তারা তল্লাশি চালাচ্ছেন। কর্মকর্তারা জানান, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ভুয়া ইনভয়েস দিয়ে জিনিস পাঠানো, ই-ওয়ে বিল ছাড়া জিনিস পাঠানোর অভিযোগ উঠেছিল। ভুয়া সংস্থার নামেও ইনভয়েস তৈরি করার অভিযোগ ছিল। ৫০ হাজার টাকার ২০০টি এমন ভুয়া ইনভয়েস পাওয়া গেছে পীযূষের সংস্থার বিরুদ্ধে।