শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

উত্তেজনার মধ্যে রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে যতদ্রুত সম্ভব বিভিন্ন চ্যানেলে কূটনৈতিক আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছে।

বাইডেন প্রশাসনের এক জেষ্ঠ্য কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

টেলিকনফারেন্সের মাধ্যম সাংবাদিকদের ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ক্রেমলিনের সঙ্গে সরাসরি এবং ন্যাটো-রাশিয়া কাউন্সিলের মাধ্যমে এবং ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার মাধ্যমে কথা বলতে ইচ্ছুক। যে কোনো সংলাপ অবশ্যই পারস্পরিকতার ভিত্তিতে হতে হবে এবং রাশিয়ার কর্মকাণ্ড সম্পর্কে আমাদের উদ্বেগের সমাধান করতে হবে।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছিলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার নিরাপত্তা নিয়ে আগামী বছর জেনেভায় আলোচনায় সম্মত হয়েছে।

মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে যে প্রস্তাব দেওয়া হয়েছে সে বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও ইতিবাচক। জেনেভায় আগামী বছরের শুরুতে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অংশীদাররা আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন।

এমন সময় দুই পক্ষ আলোচনার কথা বলল যখন ইউক্রেন সীমান্তে রুশ সেনা সমাবেশ নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে টানাপোড়েন চলছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, মস্কো ইউক্রেনে আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে।

তবে এ অভিযোগ উড়িয়ে দিয়েছে রাশিয়া। দেশটি জানিয়েছে, তারা পূর্বাঞ্চলে ন্যাটোর সম্প্রসারণ চায় না।