সোমবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৫৪
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

মিয়ানমারে হীরার খনি ধসে নিখোঁজ ৭০

অনলাইন ডেস্ক  মিয়ানমারে জেড পাথরের (হীরা) খনিতে ভয়াবহ ভূমিধসে অন্তত ৭০ জনেরও বেশি শ্রমিক।

এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। খবর সিএনএনের।

চীন সীমান্তের কাছে কাচিন রাজ্যের ওই হীরার খনিতে বুধবার ওই দুর্ঘটনা ঘটে। এ পর্যন্ত ২৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুই শতাধিক উদ্ধারকর্মী নিখোঁজ খনিকর্মীদের সন্ধানে অভিযান চালাচ্ছে।

সম্প্রতি দেশটিতে বেশ কয়েকবার খনিধসের ঘটনা ঘটেছে। ফলে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এর আগে গত বছর একটি খনিতে দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারান।

মূলত অলঙ্কার তৈরিতে ব্যবহৃত হয় মূল্যবান জেড পাথর বা হীরা। মিয়ানমারেই বিশ্বের সবচেয়ে ভালো সবুজ রঙের স্বচ্ছ জেড পাথর পাওয়া যায়। খনিটিতে জেড পাথর সংগ্রহ করছিলেন শ্রমিকরা।