সোমবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, রাত ৪:৪৭
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

লঞ্চ থেকে লাফিয়ে পড়ে প্রাণে বাঁচলেন ইউএনও

ডেস্করিপোর্ট  ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ আগুনের ঘটনায় প্রাণে রক্ষা পেয়েছেন বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ।

বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে লঞ্চটিতে আগুন লাগে। এ সময় যাত্রীদের চিৎকারে ঘুম ভাঙে ইউএনও মুজাহিদের। পরে লঞ্চের তৃতীয় তলা থেকে লাফিয়ে দোতলায় নামেন। তবে তার স্ত্রীর পা ভেঙে গেছে।

পাথরঘাটার এই ইউএনও ওই লঞ্চের ভিআইপি কেবিনের নীলগিরির যাত্রী ছিলেন। লঞ্চ থেকে উদ্ধার হওয়ার পর তাদের ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

শুক্রবার সকালে বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে অফিসের কাজ সেরে বৃহস্পতিবার বরগুনায় আসছিলেন ইউএনও মুজাহিদ। রাত ৩টার দিকে লঞ্চে অন্য যাত্রীদের চিৎকারে তার ঘুম ভাঙে। এ সময় অনেকে নদীতে লাফিয়ে বাঁচার চেষ্টা করেন। তৃতীয় তলা থেকে স্ত্রীসহ তিনি লাফ দিয়ে দোতলায় পড়ে যান। তবে তার স্ত্রীর পা ভেঙে গেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে প্রায় ৪০০ যাত্রী নিয়ে লঞ্চটি সদরঘাট থেকে ছেড়ে যায়। চাঁদপুর ও বরিশাল টার্মিনালে লঞ্চটি থামে এবং যাত্রী ওঠানামা করেন।

ঝালকাঠির সুগন্ধা নদীতে পৌঁছলে রাত ৩টার দিকে এতে আগুন ধরে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। আহতাবস্থায় ৭২ জনকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।