রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, রাত ৮:৩০
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

পুতিনের বক্তব্যের প্রশংসায় ইমরান খান

অনলাইন ডেস্ক  বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে বক্তব্য দিয়েছেন তার ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান।

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, মহানবী মুহাম্মাদের (সা.) অবমাননাকে কখনও ‘বাক স্বাধীনতার চর্চা’ বলে মেনে নেয়া যায় না। খবর দ্যা এক্সপ্রেস ট্রিবিউনের।

তিনি বৃহস্পতিবার মস্কোতে বার্ষিক সংবাদ সম্মেলনে আরও বলেন, মহানবীকে (সা.) অবমাননা ধর্মীয় স্বাধীনতা এবং ইসলামের অনুসারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল।

রুশ প্রেসিডেন্ট বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে বিশ্বে উগ্রবাদ ও ঘৃণা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেবে।

এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট পুতিনের এ বক্তব্য সমর্থন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, মহানবীর (সা.) অবমাননা কোনো অবস্থায় ‘মত প্রকাশের স্বাধীনতা’ নয় বলে পুতিনের বক্তব্যকে স্বাগত জানাচ্ছি।

আমাদের উচিত পুতিনের এ বার্তাটি অমুসলিম নেতাদের সামনে তুলে ধরা যাতে ইসলামফোবিয়া বা ইসলামভীতি ছড়িয়ে দেয়ার অপচেষ্টা প্রতিহত করা যায়।