সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

প্রধানমন্ত্রীকে বিব্রত করতে আমার পদত্যাগের গুঞ্জন ছড়ানো হয়

ডেস্করিপোর্ট  প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা থেকে পদত্যাগের গুঞ্জন উঠার প্রেক্ষিতে ড. গওহর রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিব্রত করতে আমার পদত্যাগের গুঞ্জন ছড়ানো হয়।

শনিবার গুলশানের এক বই প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজধানীর গুলশানের একটি ক্লাবে সাবেক পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিনের লেখা ‘ডিপ্লোম্যাসি ইন অবসকিউরিটি’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেন ড. গওহর রিজভী।

বই প্রকাশের অনুষ্ঠানে মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক আমলা ও কূটনীতিকের উপস্থিতিতে পুরো আয়োজন রীতিমতো মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের মাঝামাঝিতে বিদায় নেন গওহর রিজভী।

যাওয়ার পথেই সাংবাদিকরা গওহর রিজভীর মুখোমুখি হন। প্রশ্ন করেন- আপনি নাকি পদত্যাগ করেছেন, জল্পনা-কল্পনার রহস্য কী? জবাবে গওহর রিজভী বলেন, ‘দেখেন ১১ বছর ধরেই এমনটি শুনছি। ১৩ বছর ধরে আছি আমি। প্রায় প্রতি দুই বছর পর পর আমার পদত্যাগের গুঞ্জন রটে। এটা যারা ছড়ায় তারা হয় আমাকে সরিয়ে দিতে চায়, না হয় প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চায়। তবে আমি আপনাদের নিশ্চিত করতে চাই- প্রধানমন্ত্রী এতে বিব্রত নন, আর আমি তো আছিই।’

একপর্যায়ে এক সাংবাদিক জানতে চান- ২০২২ সালের ৭ এপ্রিল পর্যন্ত গওহর রিজভীর ছুটিতে থাকার তথ্য সত্য কিনা? জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, ওই সময় পর্যন্ত আমার দেশের বাইরে একটা কাজে থাকার কথা ছিল। আমি গিয়েছিলাম কাজটি করতে, এখন এসেছি, আবার যাব। ওই যাওয়া-আসার মধ্যেই কাজটি হয়ে যাবে।’