সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৩৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

সুগন্ধা নদীতে ভেসে উঠল যুবকের লাশ

ডেস্করিপোর্ট  ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে সুগন্ধা নদীর কিস্তুকাঠি এলাকা থেকে ভাসমান ওই লাশ পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

ঝালকাঠি থানার পরিদর্শক তদন্ত মো. সাইফুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে সুগন্ধা নদীর কিস্তুকাঠি এলাকায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে। লাশটি পুরুষের। বয়স আনুমানিক ৩০ বছর। গায়ে সোয়েটার রয়েছে। তবে এখনও পরিচয় শনাক্ত হয়নি।

এদিকে এ ঘটনায় এখনও সুগন্ধা, বিষখালী ও গাবখান নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ডুবুরি দল।

এদিকে নিখোঁজ ও মৃতদের শনাক্তে বরগুনায় বেলা ১১টা থেকে চলছে ডিএনএ নমুনা সংগ্রহ। স্যাম্পল সংগ্রহ করছে সিআইডির বিশেষজ্ঞ দল।