শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:৪৯
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

সিরিয়ার বন্দর নগরীতে ইসরাইলের বিমান হামলা

অনলাইন ডেস্ক  সিরিয়ার বন্দর শহর লাতাকিয়াতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ নিয়ে শহরটিতে এই মাসে দ্বিতীয়বার হামলা চালালো ইহুদিবাদী দেশটি।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, মঙ্গলবার রাতের প্রথম প্রহরে ইসরাইলি বাহিনী এই হামলা চালায়। এতে লাতাকিয়া বন্দরে থাকা বেশ কয়েকটি কন্টেইনারে আগুন ধরে যায়।

সানা জানিয়েছে, রাত তিনটা ২১ মিনিটের দিকে বন্দর শহরে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার লক্ষ্যবস্তু ছিল কন্টেইনার ইয়ার্ড। বিমান হামলার পর একজন সিরীয় সেনা মারা গেছেন এবং বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

সিরিয়ার সরকারি টিভির রিপোর্ট জানাচ্ছে, একটি হাসপাতাল ও কিছু বাড়িও বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান হামলার এক ঘণ্টা পরেও দমকল কর্মীরা আগুন নেভাতে ব্যস্ত ছিলেন।

সিরিয়ান অবজারভেটারি ফর হিউম্যান রাইটস জানাচ্ছে, গত ৭ ডিসেম্বর ইসরাইল বিমান হামলা করেছিল সিরিয়ায়। তবে সেই হামলা ছিল সামরিক ঘাঁটি লক্ষ্য করে।

ইসরাইলের সেনার তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে ইসরাইল অতীতে জানিয়েছে, তারা ইরানপন্থি মিলিশিয়াকে লক্ষ্য করে আক্রমণ করেছে। এমন কি দামেস্কের প্রধান বিমানবন্দরেও তারা হামলা করেছে।