সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৩৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

রাষ্ট্রপতির সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন কমিশন গঠন হবে: আইনমন্ত্রী

ডেস্করিপোর্ট  নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে দিয়েছেন জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রাষ্ট্রপতির সিদ্ধান্ত মোতাবেক আগামী নির্বাচন কমিশন গঠন করা হবে।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশন গঠন নিয়ে বিতর্ক করার সুযোগ নেই মন্তব্য করে আনিসুল হক বলেন, এটি রাষ্ট্রপতির দায়িত্ব। উনি এ বিষয়ে যে নির্দেশনা দেবেন সেই অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হবে। সেই কমিশন নির্বাচন পরিচালনা করবে।

নির্বাচন কমিশন আইন নিয়ে তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারি যেহেতু এই নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে যেহেতু সংসদে আইন পাশ করা সম্ভব হবে না। তাই আমার মনে হয় যে পদ্ধতিতে আগের কমিশন গঠিত হয়েছিল এবারও সেভাবেই হওয়া উচিত।

‘কারা নির্বাচন কমিশন গঠন করবেন। এখানে কিন্তু রাজনৈতিক ব্যক্তি নেই। সার্চ কমিটিতে যে ছয়জন থাকবেন তাদের একজন আপিল বিভাগের একজন বিচারপতি, হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এই চারজন সাংবিধানিক পোস্ট হোল্ডার বাকি দুজন সিভিল সোসাইটির প্রতিনিধি। এখানে কিন্তু রাজনৈতিক দলের কেউ নেই, সরকারি দলের কেউ নেই। সার্চ কমিটি ১০ জন ব্যক্তিকে বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। এই সার্চ কমিটির কাছে সব রাজনৈতিক দলের নামদেওয়ার সুযোগ আছে। তাই নির্বাচন কমিশন গঠনে পক্ষপাতিত্বের সুযোগ নেই।’