শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৬
শিরোনাম :
আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী

পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

দুই দেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করতে ২০২২ সালের প্রথম সপ্তাহে এ সফর অনুষ্ঠিত হবে। খবর আল অ্যারাবিয়ার।

ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদোরি জাহরোমি মঙ্গলবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, রাশিয়া ও ইরানের মধ্যে ‘কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখার অংশ হিসেবে’ পুতিন ইরানি প্রেসিডেন্টকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

জাহরোমি বলেন, তেহরান-মস্কো সহযোগিতা ও সম্পর্ক শক্তিশালী করা হবে এই সফরের মূল উদ্দেশ্য।

এদিকে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার মস্কোয় সাংবাদিকদের জানিয়েছেন, ইরান ও রাশিয়া ‘সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ স্থাপনের’ প্রস্তুতি নিচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে নানা ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ইরানের সহযোগিতা শক্তিশালী হয়েছে। ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচিতে সহযোগিতা ও সমর্থন দিয়ে যাচ্ছে রাশিয়া।

গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রুশ প্রেসিডেন্টের সঙ্গে এক টেলিফোনালাপে মস্কোর সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছিলেন।

তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে টিকা উৎপাদনের চেষ্টা করছে ইরান।