শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:২২
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

গুজরাটে রায়ে ক্ষুব্ধ হয়ে বিচারকের দিকে জুতা নিক্ষেপ

অনলাইন ডেস্ক  শিশু ধর্ষণ ও হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তি বিচারকের দিকে জুতা নিক্ষেপ করেছেন।

ভারতের গুজরাট প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর সুরাটে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, পাঁচ বছরের এক শিশুকে অপহরণের পর হত্যার দায়ে আদালত বুধবার দোষী ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এরপর ক্ষুব্ধ হয়ে তিনি বিচারকের দিকে জুতা ছুড়ে মারেন।

আদালত সূত্রে জানা যায়, দোষী সুজিত সাকেট মধ্য প্রদেশের বাসিন্দা। গত ৩০ এপ্রিল তিনি পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করেন। ভুক্তভোগী শিশু এক অভিবাসী শ্রমিকের কন্যা।

শিশুটিকে একা পেয়ে সুজিত তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে অপহরণ করেন। একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষনের পর তাকে শ্বাসরোধে হত্যা করেন।

ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে এজাহার (এফআইআর) দায়ের করা হয়। আদালত ২৬ জন সাক্ষীর সাক্ষ্য, ৫৩টি ডকুমেন্টারি পর্যবেক্ষণ করে বিচার কাজ শেষ করেন।

বুধবার নারী ও যৌন নিপীড়ন বিরোধী আদালতের বিচারক পিএস কালা রায় ঘোষণা করেন। রায় শুনে দোষী সুজিত সাকেট রাগান্বিত হয়ে বিচারকের দিকে জুতা ছুড়ে মারেন। তবে জুতাটি বিচারকের গায়ে না লেগে সাক্ষীর সাক্ষীর কাটারায় গিয়ে পড়ে।