শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:২৬
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

মস্কোর কাছে আমাদের প্রত্যাশা আরো বেশি: তালেবান

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের একমাত্র বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে তালেবান।

বুধবার রুশ বার্তা সংস্থা স্পুটনিককে দেওয়া সাক্ষাৎকারে তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এই আহ্বান জানান। এসময় মানবিক সাহায্য হিসেবে ত্রাণ পাঠানোয় মস্কোর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মুজাহিদ বলেন, আমাদের দেশের জনগণ দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে এবং এক্ষেত্রে মস্কোর কাছে আমাদের প্রত্যাশা আরো অনেক বেশি।

আফগানিস্তানে রুশ ত্রাণ সাহায্যের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে তিনি বলেন, রাশিয়া এ পর্যন্ত কয়েকবার আফগানিস্তানে মানবিক ত্রাণ পাঠিয়েছে এবং আমরা এজন্য মস্কোর কাছে কৃতজ্ঞ।

গত ১৫ সেপ্টেম্বর আফগানিস্তানের পশ্চিমা সমর্থিত সরকারপ্রধান আশরাফ গনি বিদেশে পালিয়ে যান। এর মধ্যে দেশটির ক্ষমতা গ্রহণ করে তালেবান।

এই ঘটনার দুই সপ্তাহ পর তালেবান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। কিন্তু দেশটিতে নারী অধিকার, অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনসহ বিভিন্ন ইস্যু তুলে বিশ্ব সম্প্রদায় এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।