শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৪৭
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শামীম আহমেদ  বরিশালে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়েছে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারী) রাতের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে নগরীর শহীদ সোহেল চত্বর দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর ছাত্রলীগের আয়োজনে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ এ্যাড. তালুকদার মোঃ ইউনুস।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আতিকুল্লাহ মুনিম, সাজ্জাদ সেরনিয়াবাত, অনিক সেরনিয়াবাদ, রাজীব আহমেদ, রইজ আহম্মেদ মান্না সহ সহ¯্রাধিক ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও কর্মসূচির মধ্যে রয়েছে সকালে জাতির জনকের মূরাল্যে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা।

আজ মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সোহেল চত্বর দলীয় কার্যলয়ের সামনে জেলা ছাত্রলীগ সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আঃ রাজ্জাক।

এখানে আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আতিকুল্লাহ মুনিম, সাজ্জাদ সেরনিয়াবাত, অনিক সেরনিয়াবাদ, রাজীব আহমেদ, রইজ আহম্মেদ মান্না সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আসছে ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়।