মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:০৫
শিরোনাম :
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ২০

ভোলা প্রতিনিধি  ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে আ’লীগ ও বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের অন্তত ২০ জন কর্মী-সমর্থক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (৩ জনিুয়ারী) বেলা সাড়ে ১২টায় নির্বাচনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট কলেজ এলাকায় এ সঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই ও বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মোস্তফা কামালের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ধাওয়া, পাল্টা ধাওয়া, সংঘর্ষে ঘটনা ঘটে। সকালে গণসংযোগকালে নৌকা প্রতীকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ধাওয়া করে। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা পাল্টা ধাওয়া করলে উভয় প্রার্থী কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় তারা ইটপাটকেল নিক্ষেপ, লগি-বৈঠা, ধারালো অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে মহড়া দিতে দেখা যায়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।
উল্লেখ্য, ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ৫ই জানুয়ারি ভোলার ভেদুরিয়া ইউনিয়নসহ ১২টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।