বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৫৪
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

যুক্তরাষ্ট্রে একদিনে ১০ লাখের বেশি ওমিক্রন শনাক্তের বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১০ লাখেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।

দুই বছর আগে বিশ্বে করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত কোনো দেশে এক দিনে এর অর্ধেক রোগীও শনাক্ত হয়নি। খবর দ্য সিডনি মর্নিং হ্যারাল্ডের।

সোমবার ১০ লাখ ৮৩ হাজার ৬৪৮ জনের করোনা শনাক্ত হয় দেশটিতে।

চার দিন আগে ৫ লাখ ৯০ হাজার রোগী শনাক্তের রেকর্ড যুক্তরাষ্ট্রেই হয়েছিল।

এর আগে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটের সময় এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ যে পর্যায়ে পৌঁছেছিল, সেটাও এর অর্ধেকের কম।

ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারের মধ্যে গতবছর ৭ মে ভারতে এক দিনে ৪ লাখ ১৪ হাজার রোগী শনাক্ত হয়েছিল। যুক্তরাষ্ট্রের বাইরে এটাই এখন পর্যন্ত এক দিনের সর্বোচ্চ।