শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৫৬
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

বঙ্গবন্ধুর সমাধিসৌধে বশেমুরবিপ্রবি ছাত্রলীগের পুষ্পস্তবক অর্পণ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি  বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সারা দেশব্যাপী নানা আয়োজনে পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ছাত্রলীগের নেতাকর্মীরাও উদযাপন করছে দিনটি। উদযাপনের অংশ হিসেবে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে বশেমুরবিপ্রবি ছাত্রলীগ।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় বশেমুরবিপ্রবি ছাত্রলীগের নেতা জাহাঙ্গীর আলম, শেখ তারেক, বাবু শিকদার সহ অন্যান্য নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন নেতৃবৃন্দ।

এছাড়া, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ জানুয়ারী সকাল ১১.৩০ এ বাংলাদেশ ছাত্রলীগের আলোচনা সভায় প্রধান অতিথি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত হবেন। উক্ত আলোচনা সভা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের পাঁচতলায় প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচার করা হবে।