সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৫৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

কাজাখস্তানের সাবেক গোয়েন্দাপ্রধান গ্রেফতার

অনলাইন ডেস্ক  রাষ্ট্রদ্রোহের অভিযোগে কাজখস্তানের সাবেক গোয়েন্দা প্রধানকে গ্রেফতার করা হয়েছে। দেশটিতে রক্তক্ষয়ী সংঘর্ষ চলার সময় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

শনিবার জাতীয় নিরাপত্তা কমিটি এক বিবৃতিতে জানায়, সাবেক নিরাপত্তা প্রধান করিম মাসিমোভকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি একটি অস্থায়ী কারাগারে আছেন।

করিম মাসিমোভ কাজাখস্তানের প্রথম প্রেসিডেন্ট নুরসুলতান নাজরাভায়াভের ঘনিষ্ঠ ছিলেন।

কাজাখস্তানের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে চলমান সংঘর্ষে ২৬ জন আন্দোলনকারী নিহত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও ১৮ সদস্য এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন। এখন পর্যন্ত আটক হয়েছেন প্রায় সাড়ে চার হাজার মানুষ। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন অনেকে। সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে আলমাতিতে।

এই আন্দোলনে সাধারণ মানুষের ঘর-বাড়িতে আগুন দেয়া হয়েছে। লুণ্ঠন করা হয়েছে দামি জিনিসপত্র।

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাশেম জোমার্ট তোকায়েভ শুক্রবার আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেন। শনিবার দেশটির সবচেয়ে বড় শহরের নিয়ন্ত্রণ নিয়েছে নিরাপত্তা বাহিনী।

কাজাখস্তানের প্রেসিডেন্টের অনুরোধে ইতোমধ্যে দেশটিতে পৌঁছেছে রাশিয়ান সেনারা। যতদিন নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি নিয়ন্ত্রণে না আসবে ততদিন রাশিয়ার সেনারা দেশটিতে অবস্থান করবে।