সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৫৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

সাম্বা নৃত্যে কাপঁছে সৌদি আরব

অনলাইন ডেস্ক  সৌদি আরবের রাস্তায় তিন বিদেশি আফ্রিকান নারী ব্রাজিলের ঐতিহ্যবাহী পোশাক পরে সাম্বা নৃত্য পরিবেশন করেছেন। এই নৃত্যের ভিডিও গত সপ্তাহ থেকে সৌদির সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। স্বল্প বসন পরে রক্ষণশীল সৌদিতে এমন নাচ করায় সমালোচনা ঝড় উঠেছে।

সৌদি আরবের মোট জনসংখ্যার দুই তৃতীয়াংশের বয়স ৩০ এর নিচে। ডিফ্যাক্টো নেতা মোহাম্মদ বিন সালমান দেশটিতে বিভিন্ন ধরনের সংস্কার কর্মসূচি গ্রহণ করেছেন। সৌদি আরব তাদের বিনোদন জগত বৈচিত্রপূর্ণ করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে সারা বছরজুড়ে সৌদি আরবে বিভিন্ন উৎসব ও খেলাধূলা অনুষ্ঠিত হয়।

সম্প্রতি দক্ষিণ সৌদির জাজান প্রদেশে শীতকালীন উৎসবে তিন বিদেশি নারী সংক্ষিপ্ত পোশাক পরে রাস্তায় সাম্বা নৃত্য পরিবেশন করেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

খবরে বলা হয়েছে, সাম্বা নৃত্য পরিবেশনকারী নারীরা ব্রাজিলের ঐতিহ্যবাহী পালকের রঙ আকৃতির পোশাক পরেন। এই পোশাকে দুই পা, বাহু এবং পেট অনাবৃত থাকে।

সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন আল আখবারিয়া টিভি এই অনুষ্ঠানের ফুটেজ প্রচার করে। কিন্তু এতে ওই নারীদের ছবি ঝাঁপসা করে দেওয়া হয়।

সৌদিতে সাম্বা নৃত্যের প্রতিক্রিয়ায় জাজানের বাসিন্দা বাজবি বলেন, উৎসব বিনোদনের জন্য, কিন্তু এটা ধর্ম ও সামাজিক নৈতিকতাকে আক্রমণের জন্য হওয়া উচিত নয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করার দাবি উঠেছে।

সমালোচনার মুখে জাজানের গভর্নর মোহাম্মদ বিন নাসের শনিবার ঘটনার তদন্ত এবং উৎসবের নামে এমন ধরনের অপব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া কথা বলেছেন।