বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:২৬
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

দেশে আরও ৯ জনের ওমিক্রন শনাক্ত

ডেস্করিপোর্ট  দেশে আরও ৯ জনের শরীরে মহামারি করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও ছয়জন নারী। তারা সবাই ঢাকায় অবস্থান করছেন। ফলে এখন পর্যন্ত দেশে ৩০ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

সোমবার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে, বাংলাদেশে ৮ জানুয়ারি একজনের, ৬ জানুয়ারি ১০ জনের, ৩১ ডিসেম্বর তিনজনের, ২৮ ডিসেম্বর সন্ধ্যায় একজন ও একই দিন রাতে তিনজনের এবং ২৭ ডিসেম্বর রাতে একজনের শরীরে করোনার ওমিক্রন ধরন শনাক্ত হওয়ার তথ্য জানায় জিআইএসএআইডি।

গত ১১ ডিসেম্বর দেশে সর্বপ্রথম জিম্বাবুয়েফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হয় বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে তারা চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।