বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৩
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

নৌকার পক্ষে মাঠে নামার ঘোষণা শামীম ওসমানের

ডেস্করিপোর্ট  নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভির পক্ষে মাঠে কাজ করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

তিনি বলেছেন, নৌকার বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে আমি এখন পর্যন্ত নৌকার পক্ষে সেইভাবে নামি নাই, মনে একটা কষ্ট ছিল। আজকে থেকে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারে পুরোপুরি নামলাম।

সোমবার নারায়ণগঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শামীম ওসমান।

তিনি বলেন, নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি, এখানে অন্য কোনো খেলার চেষ্টা করবেন না। এটা বঙ্গবন্ধুর নৌকা, এটা শেখ হাসিনার নৌকা, এটা বঙ্গবন্ধু পরিবারের নৌকা।

সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, অন্ততপক্ষে আল্লাহর কাছে মাফ চান, এতদিন সেভাবে নামিনি, আজ নামলাম।নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি, আওয়ামী লীগের ঘাঁটি, শেখ হাসিনার ঘাঁটি, বঙ্গবন্ধুর ঘাঁটি।

তিনি বলেন, তৈমূর আলম খন্দকার সাহেবকে বলবো, আপনি আপনার মতো প্রচার চালান। তবে হাতি দিয়ে নৌকা ডোবানোর কথা যখন বলেছেন, সেক্ষেত্রে বলতে চাই, আমি বিশ্বাস করি, নারায়ণগঞ্জে হাতি দিয়ে নৌকা ডোবানো কোনোদিনই সম্ভব হবে না।

শামীম ওসমান বলেন, রাজনীতি করতে এসেছি জাতির পিতার হত্যাকারীদের বিচারের দাবিতে। রাজনীতি করতে এসেছি বঙ্গবন্ধুকে ভালোবেসে। আমি নৌকার বিরুদ্ধে না, নৌকা প্রতীক আমাদের রক্ত দিয়ে কেনা প্রতীক। আজ থেকে নৌকার হয়ে মাঠে নামলাম। আমার বাবার মৃত্যুর আগে তার সন্তানদের হাত তুলে দিয়েছিলেন শেখ হাসিনার হাতে। সেই শেখ হাসিনাই আমাদের নেত্রী, আমাদের অভিভাবক।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ থেকে ডা. সেলিনা হায়াৎ আইভি নৌকা প্রতীকে নির্বাচন করছেন। তিনি পরপর দুবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে তৃতীয়বার মেয়র পদে নির্বাচনে অংশ নিয়েছেন।