শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:৩০
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আলোচনায় বসছে সৌদি-ইরান, মধ্যস্থতায় ইরাক

অনলাইন ডেস্ক  ইরাকের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে আবারও আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইরান। এটি হবে পঞ্চম দফা আলোচনা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, শিগগিরই সৌদি আরবের সঙ্গে আলোচনা শুরু হবে। বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও আলোচনা চলবে বলে জানান তিনি। খবর পার্সটুডের।

ভিয়েনায় সৌদি প্রতিনিধিদলের সফর প্রসঙ্গে খাতিবজাদে বলেন, ভিয়েনায় সৌদি প্রতিনিধিদল মাঝেমধ্যেই সফর করে থাকেন। এর আগেও তারা ভিয়েনায় গেছেন।

আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফর প্রসঙ্গে তিনি বলেন, আফগান প্রতিনিধিদলের সঙ্গে অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। আর্থিক ও ব্যাংকিং লেনদেন এবং জ্বালানি খাতে সহযোগিতার বিষয়সহ নানা ইস্যুতে মতবিনিময় হয়েছে।

ইরান আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক সরকার চায় বলে তিনি জানান। খাতিবজাদে বলেন, আফগান পরিস্থিতির বিষয়ে তেহরান সব সময় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে। এরই আলোকে তালেবান সরকারের প্রতিনিধিদল তেহরান সফর করেছেন।