শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:৩৬
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের বিশ্বরেকর্ড, আক্রান্ত ১১ লাখ

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে মহামারী করোনাভাইরাস।

সোমবার দেশটিতে করোনা সংক্রমণের বিশ্বরেকর্ড হয়েছে। এদিন যুক্তরাষ্ট্রে ১১ লাখ ৩০ মানুষ নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর আরব নিউজের।

এর আগে দেশটিকে করোনা সংক্রমণের বিশ্বরেকর্ড হয় গত ৩ জানুয়ারি। এদিন যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হন। এর মধ্য দিয়ে প্রথমবারের কোনো দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়ায়।

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ভয়াবহ বিস্তারে দেশটির এ নাস্তানাবুদ অবস্থা।

গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে গড়ে দৈনিক ৭ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গত দুই সপ্তাহের মধ্যে সোমবারই সবচেয়ে বেশি করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিন মোট ১ লাখ ৩৫ হাজার করোনা রোগী হাসপাতালে ভর্তি হন। এর আগে গত বছরের জানুয়ারিতে একদিনে ১ লাখ ৩২ হাজার ৫১ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এদিকে সোমবার করোনার টিকা উৎপাদনকারী মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের সিইও বলছেন, ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য বিশেষ করোনার টিকা প্রস্তুত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী মার্চ নাগাদ এটি বাজারে পাওয়া যেতে পারে।