শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:৪৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে ইয়াবা-হেরোইনসহ ৬০ জনকে গ্রেফতার

ডেস্করিপোর্ট  রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা-হেরোইন এবং বিপুল মাদকদ্রব্যসহ ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বিক্রির অভিযোগ তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে যেসব মাদক উদ্ধার করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ২৫৯ গ্রাম ১০৮৩ পুরিয়া হেরোইন, ৫৭৪৪ পিস ইয়াবা বড়ি এবং ১ কেজি ৮৬৫ গ্রাম গাঁজা।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪৯টি মামলা করা হয়েছে।