শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৫৯
শিরোনাম :
জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’

নিউমেক্সিকোতে ডাস্টবিনে নবজাতককে ছুড়ে ফেলা সেই মা গ্রেফতার

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের নিউমেক্সিকোতে নিজের নবজাতককে একটি ডাস্টবিনে ফেলে পালিয়ে যান ১৮ বছর বয়সি মা এলেক্সিস এলিভা। পুলিশ তাকে গ্রেফতার করেছে।

সোমবার গ্রেফতারের পর তার বিরুদ্ধে নিজ সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ এনে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। খবর ডেইলি মেইলের।

আদালত তাকে ১০ হাজার মার্কিন ডলারের মুচলেকায় ছেড়ে দিলেও তার বিরুদ্ধে মামলা চলবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিতে দেখা যায়, রাস্তার পাশে পাশাপাশি তিনটি ডাস্টবিন রাখা। পাশের একটির ঢাকনা খোলা।

আচমকা একটি গাড়ি এসে থামল সেখানে। ভেতর থেকে এক তরুণী নামেন। এর পর গাড়ির পেছনের দরজা খুলে কাপড়ে মোড়ানো এক নবজাতককে বের করে ডাস্টবিনে ছুড়ে ফেলে দ্রুতগতিতে সেখান থেকে সটকে পড়েন।

ভিডিওতে আরও দেখা যায়, পরে শিশুটির চিৎকারে কয়েক ঘণ্টা পর তিন ব্যক্তি এসে তাকে উদ্ধার করে নিয়ে যান।

ডাস্টবিনে ছুড়ে ফেললেও অলৌকিকভাবে শিশুটি তখনো জীবিত ছিল। বর্তমানে নবজাতকের অবস্থা স্থিতিশীল এবং হাসপাতালে নেওয়া হয়েছে।

জেলা জজ ডিনা লুসি বলেছেন, আদালতে নবজাতকটির মা এলেক্সিস এলিভার দোষ প্রমাণিত হলে তার ১৫ বছরের জেল হতে পারে।