শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১০
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

ঢাবির ডিন নির্বাচনে আ.লীগপন্থীদের নিরঙ্কুশ জয়

ডেস্করিপোর্ট  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দশটি অনুষদের ডিন নির্বাচনের সবগুলোতেই আওয়ামীপন্থী শিক্ষকদের নীল দল জয় পেয়েছে।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

এতে বিজয়ীরা হলেন- কলা অনুষদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আবদুল বাছির, সামাজিক বিজ্ঞান অনুষদে অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের অধ্যাপক মুহাম্মাদ আবদুল মঈন।

এছাড়া বিজ্ঞান অনুষদে ডিন হয়েছেন ফলিত গণিত বিভাগের অধ্যাপক আবদুস সামাদ, জীববিজ্ঞান অনুষদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম মাহবুব হাসান, ফার্মেসি অনুষদে ফার্মেসি বিভাগের অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক হাফিজ মো. হাসান বাবু, চারুকলা অনুষদে অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক নিসার হোসেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন- আইন অনুষদে অধ্যাপক ড. রহমত উল্লাহ এবং আর্থ এন্ড এনভায়েরনমেন্টাল সাইন্স অনুষদে অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মমতাজ উদ্দিন আহমেদ এই নির্বাচন পরিচালনা করছেন।

ঢাবিতে মোট ১৩টি অনুষদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় ১০ অনুষদে। বাকি তিন অনুষদ- শিক্ষা অনুষদ, চিকিৎসা অনুষদ এবং স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদে সরকারের পক্ষ থেকে ডিন মনোনীত করা হয়।

ঢাবির আইন অনুযায়ী, ডিনরা দুটি একাডেমিক শিক্ষাবর্ষের জন্য নির্বাচিত হন।