শনিবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:১৪
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

সহকর্মীর গুলিতে দুই ইসরাইলি সেনা নিহত

অনলাইন ডেস্ক  জর্ডান উপত্যকায় একটি সামরিক ঘাঁটির কাছে নিরাপত্তায় টহলরত অবস্থায় বুধবার দিবাগত রাতে সহকর্মীর দ্বারা দুজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ খবর নিশ্চিত করেছেন ইসরাইলের সামরিক বাহিনী। খবর আরব নিউজ।

এতে বলা হয়েছে, ভুলবশত সহযোদ্ধাদের দ্বারা দুইসেনা নিহত হয়েছে।

ইসরাইলি মিডিয়ার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান টাইমস জানায়, রাতের শেষ ভাগে টহল দেওয়ার সময় দুজন সেনা সতর্কতার জন্য গুলি ছুঁড়ে। অপর পাশে একসেনা ফিলিস্তিনি আক্রমণকারী ভেবে তাদের ওপর গুলি চালায়। এই ঘটনায় দুই ইসরাইলি সেনা নিহত হয়।

সামরিক বাহিনী বলেছে, পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। দেশটি সামরিক বাহিনী নিহত দুই সেনার পরিচয় ও অন্য বিষয় কোনো তথ্য দেয়নি।