শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:২৯
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

আমি নির্বাচনে জিতবই ইনশাল্লাহ: আইভী

ডেস্করিপোর্ট  নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, আমি নির্বাচনে জিতবই ইনশাল্লাহ। আমার বিজয় নিশ্চিত জেনে কেউ যদি সহিংসতা করে, সেটি ঠিক হবে না। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব, এ ব্যাপারে যেন সজাগ থাকে। এখানে নির্বাচনটা হচ্ছে আইভী ভার্সেস অনেক কিছু। সহিংসতা ঘটাতে অনেকপক্ষই এক হতে পারে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ মহানগরীর ফতুল্লার দেওভোগে নিজ বাসায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে কত ব্যবধানে জিততে আপনি আশাবাদী?-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, নির্বাচনটা যদি নিরপেক্ষ ও সংঘাতমুক্ত হয় তা হলে আমি লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতব ইনশাআল্লাহ। এটি আমার চাচা (তৈমুর আলম খন্দকার) নিজেও জানেন যে, এখানে আমার কী অবস্থান। আমি লক্ষাধিক ভোটে পাস করব ইনশাআল্লাহ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জে এসে নৌকার প্রার্থীকে জেতাতে কাজ করছেন, তারা (আপনার দাবি অনুসারে) এখানকার ‘বহু পক্ষের খেলা’ বন্ধে কোনো উদ্যোগ নিয়েছেন কিনা- এমন প্রশ্নে আইভী বলেন, আমি আসলে এ বিষয়ে তাদের সঙ্গে আলাপ-আলোচনা করি নাই। গত ২৮ তারিখ থেকে এখন অবধি আমি প্রচারে ব্যস্ত সময় পার করছি। দলের উচ্চপর্যায়ের ব্যাপার তো, এ বিষয়ে আমার কথা না বলাটাই বোধহয় আমার জন্য মঙ্গলজনক।