বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৪৯
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

বেলুচিস্তানে হামলায় পাকিস্তানের ১০ সেনা নিহত

অনলাইন ডেস্ক  পাকিস্তানের বেলুচিস্তানের কেচ জেলায় একটি চেকপোস্টে বিচ্ছিন্নতাবাদীরা হামলা চালিয়ে দেশটির ১০ সেনাসদস্যকে হত্যা করেছে।

দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, গত বুধবার দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানের কেচ জেলায় একটি সড়কে পাক সেনার চেকপোস্টে হামলা চালায় বেলুচ বিদ্রোহীরা।

এ সময় তাদের এলোপাতাড়ি গুলিবর্ষণ এবং বোমা বিস্ফোরণে ১০ পাকিস্তানি সেনা নিহত হন। খবর দ্য ডনের।

বিবৃতিতে বলা হয়, ওই ঘটনার পর এলাকাজুড়ে অভিযান চালিয়ে তিনজন বেলুচ বিদ্রোহীকে আটক করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো বেলুচগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

নিহত সেনারা পাকিস্তানের ‘ফ্রন্টিয়ার কোর’ বাহিনীর সদস্য। তারা ওই এলাকায় ‘চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর’ (সিপিইসি) এবং তেলের পাইপলাইনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

সম্প্রতি বেশ কয়েকবার হামলা চালিয়েছে ‘বেলুচিস্তান লিবারেশন আর্মি’ (বিএলএ), ‘বেলুচ ন্যাশনালিস্ট আর্মি’ (বিএনএ)-এর মতো স্বাধীনতাকামী বেলুচ সশস্ত্র সংগঠনগুলো।

পশ্চিম চীনের শিনজিয়াং প্রদেশের কাশগড় থেকে শুরু হওয়া একটি রাস্তা কারাকোরাম পেরিয়ে ঢুকেছে পাকিস্তানে। শেষ হয়েছে বেলুচিস্তান প্রদেশের দক্ষিণ-পশ্চিম প্রান্তে চীন নিয়ন্ত্রিত গদর বন্দরে।

গত ৫ জানুয়ারি বেলুচিস্তান সীমান্তবর্তী খাইবার-পাখতুনখোয়া প্রদেশে সেনাঅভিযানের সময় গোলাগুলিতে দুই পাকিস্তানি জওয়ান নিহত হয়েছিলেন। গত ২০ জানুয়ারি লাহোরে বিস্ফোরণ ঘটায় বেলুচ সংগঠন বিএনএ।