শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৬
শিরোনাম :
বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

রাজধানীতে রিং আইডি গ্রাহকদের গণঅনশন

ডেস্করিপোর্ট  রিং আইডির কমিউনিটি জবে বিনিয়োগ করে টাকা হারানোর শঙ্কায় আছেন দেশের প্রায় দুই লাখ গ্রাহক। বেশ কয়েক মাস গ্রাহকদের টাকা আটকে আছে এই কমিউনিটি জবে। তাদের প্রায় ২৫০ কোটি টাকা ফ্রিজ হয়ে আছে বাংলাদেশ ব্যাংককে।

ভুক্তভোগী গ্রাহকদের দাবি, তাদের টাকা আনফ্রিজ করে কমিউনিটি জব ফেরত দেওয়া হোক। এতে তাদের আগের মতো উপার্জনের পথ খুলে যাবে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শতাধিক গ্রাহক ও এজেন্টরা মানববন্ধন ও গণঅনশন পালন করেন।

এর আগে ভোর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রাহকরা শাহবাগে জড়ো হতে থাকেন। পূর্বের ঘোষণা অনুযায়ী সকাল ১০টায় তারা মানববন্ধনে অংশ নেন।

চাঁদপুর থেকে মানববন্ধন ও অনশনে অংশ নেওয়া রিং কমিউনিটি জবের এজেন্ট আহসান হাবিব বলেন, এই করোনার মধ্যে রিং আইডি কমিউনিটি জবের মাধ্যমে বেকারদের উপার্জনের ব্যবস্থা করেছিল। গ্রাহকরাও নিয়মিত টাকা পাচ্ছিলেন। কিন্তু বাংলাদেশ ব্যাংক আমাদের টাকা ফ্রিজ করে রেখেছে। আমার প্রায় এক কোটি টাকা বিনিয়োগ করা আছে কমিউনিটি জবে। এই টাকা ফেরত না পেলে রাস্তায় বসে যেতে হবে। সরকারের কাছে বিনীত অনুরোধ, আমাদের টাকা আনফ্রিজ করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। হয় কমিউনিটি জব ফিরিয়ে দেন, না হয় মুখে বিষ তুলে দেন।

মাদারীপুর থেকে আসা আরেক এজেন্ট মোহাম্মদ রাহুল বলেন, কমিউনিটি জবে আমার ৪৫ লাখ টাকা বিনিয়োগ করা আছে। রিং আইডি আমাদের মতো লাখো মানুষের উপার্জনের একমাত্র মাধ্যম ছিল। হঠাৎ বাংলাদেশ ব্যাংক কমিউনিটি জবের টাকা ফ্রিজ করে রাখার কারণে উপার্জনের সেই পথ বন্ধ হয়ে গেল। আমার মতো সব এজেন্ট ও গ্রাহকদের একটিই দাবি— আমাদের টাকা আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। একই সঙ্গে আমাদের ওপর মিথ্যা মামলা ও অযথা হয়রানি থেকে নিস্তার চাই। দাবি আদায় না হলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

রিং আইডি কানাডার মন্ট্রিয়েল সিটিতে অবস্থিত ‘রিং ইনকরপোরেশন’ দ্বারা পরিচালিত একটি সামাজিক যোগাযোগমাধ্যম। কানাডা প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত আইরিন ইসলাম ও শরিফ ইসলামের যৌথ উদ্যোগে এর যাত্রা শুরু। ২০১৫ সালের জুলাই মাসে রিং আইডি প্রথম প্রকাশ হয়। রিং আইডির ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফুল ইসলাম ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আইরিন ইসলাম একবার গ্রেফতার হয়েছিলেন। টেলিযোগাযোগ খাতে ভিশনটেল ও ক্লাউডটেল নামে তাদের মালিকানাধীন দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সেই সময় ২৯৬ কোটি টাকা তছরুপের অভিযোগ এনেছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা (বিটিআরসি)।

আইডি খোলার নাম করে এবং আয়ের নানা প্রলোভন দেখিয়ে গ্রাহকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গত ৩০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে একজনের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।