সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৩৩
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ভারতে মেট্রো রেল লাইনে ফাটল

অনলাইন ডেস্ক  ভারতের পশ্চিমবঙ্গে মেট্রো রেল লাইনে ফাটল দেখা দিয়েছে। বৃহস্পতিবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ।

খবরে বলা হয়, বেলগাছিয়া এবং শ্যামবাজার স্টেশনের মাঝে মেট্রোর লাইনে ফাটল দেখা দেয়। বন্ধ হয়ে যায় গিরীশ পার্ক থেকে দমদম পর্যন্ত মেট্রো চলাচল।

অফিস টাইমে বেলগাছিয়া এবং শ্যামবাজারের মধ্যে মেট্রোর লাইনে সমস্যা দেখা দেওয়ায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। প্রাথমিকভাবে মেট্রো কর্তৃপক্ষ মনে করছেন যে লাইনে ফাটল দেখা দিয়েছে। যদিও সমস্যাটি কী সেই বিষয়ে খতিয়ে দেখছেন তারা। এই জায়গায় দাঁড়িয়ে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই বন্ধ রাখা হয় ট্রেন পরিষেবা।

খবরে আরও বলা হয়, দমদম থেকে দক্ষিণেশ্বর এবং গিরীশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত চালু মেট্রো। বাকি অংশে শুরু হয়েছে মেরামতির কাজ এবং খতিয়ে দেখা হচ্ছে সমস্যা। সকালে মেট্রো পরিষেবা শুরু হলেও ডাউন লাইনে ট্রেন চলার সময়েই চোখে পরে সমস্যা। এরপরেই বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। বড় বিপত্তি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মেট্রোর তরফে জানানো হয়েছে যে, দাউন লাইনে একটি সমস্যা দেখতে পেয়ে আলার্ট করেন। এরপরেই সার্ভিস বন্ধ রাখা হয়। তারা আরও জানান যে পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

মেট্রোর ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। দ্রুত কাজ শেষ করার চেষ্টা করা হলেও যাতে কাজে ফাঁক না থাকে সেই দিকে নজর দেন তারা।