বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৩১
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

থমকে গেল আইপিএল নিলাম

স্পোর্টস ডেস্ক  ভারতের বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা অকশন।

ব্রিজেশ প্যাটেলের সৌজন্যে চলে উদ্বোধনী ভাষণ।

এর পর নিলামের সঞ্চালনায় আসেন হিউ অ্যাডমিডস।

মার্কি ১০ তারকার পর দ্বিতীয় রাউন্ডের নিলাম চলছিল। লংকান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে লড়ছিল পাঞ্জাব কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর মধ্যেই অপ্রত্যাশিত এক ঘটনা ঘটল।

সঞ্চালক হিউ অ্যাডমিডস আচমকাই পড়ে গেলেন স্টেডে। অজ্ঞান হয়ে গেলেন তিনি। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। এ ঘটনায় থমকে রয়েছে নিলাম। আপাতত সব সব কার্যক্রম বন্ধ। অবশ্য এ ঘটনার পরে মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়েছে।

ক্রীড়া বিশ্লেষক ও সঞ্চালক গৌতম ভিমানি জানিয়েছেন, সুস্থ হয়েছেন সঞ্চালক হিউ এডমিডস।

নিলামে উপস্থিত রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী ও সচিব জয়।