মঙ্গলবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:১৭
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

ক্রিমিয়া ছেড়েছে রাশিয়ার সেনা বহর

অনলাইন ডেস্ক  ক্রিমিয়ার পেনিনসুলা থেকে সেনা বহর সরে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া।

পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে সীমান্ত থেকে রাশিয়া সেনা সরিয়ে নেওয়ার যে কথা বলছে সেটি সত্যি নয়। তারা আরও দাবি করেছে, রাশিয়া উল্টো সীমান্তে সেনার সংখ্যা বৃদ্ধি করছে।

আর পশ্চিমা দেশগুলোর এমন সংশয়ের মধ্যেই নতুন করে রাশিয়ার পক্ষ থেকে ঘোষণা দিয়ে জানান হলো ক্রিমিয়া থেকে মহড়া শেষে সেনারা সরে গেছে।

বৃহস্পতিবার বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়ার কৃষ্ণ সাগর থেকে মহড়া শেষে সেনারা তাদের স্থায়ী ঘাঁটিতে ফিরে যাচ্ছে।

বুধবার যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পক্ষ থেকে সরাসরি বলা হয়েছে, সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার কোনো প্রমাণ তারা পাননি। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাশিয়া সেনা প্রত্যাহারের কথা বলে উল্টো সীমান্তে নিজেদের শক্তি আরো বৃদ্ধি করছে।

দুই পক্ষই আশঙ্কা করে বলেছে, রাশিয়া যে কোনো সময় ইউক্রেনে হামলা করবে। যদিও রাশিয়া প্রত্যেকবারই হামলা করার বিষয়টি অস্বীকার করেছে।