মঙ্গলবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:০০
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

২১ ফেব্রুয়ারি সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান

ডেস্করিপোর্ট  মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আগামীকাল সোমবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আগামীকাল ১৯৫২-এর ভাষাশহিদদের আত্মার মাগফিরাত, দেশ-জাতির সুখ-শান্তি-সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজনের আহ্বান জানানো হয়।

এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি বেলা ১১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে কোরআনখানি, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন ও সাতটি ইমাম প্রশিক্ষণ একাডেমি ও সব অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে সারা দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করার জন্য খতিব, ইমাম, মসজিদ কমিটিসহ সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।