সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:২৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বৈরি আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আটকা হাজারো পর্যটক

ডেস্করিপোর্ট  বৈরি আবহাওয়ার কারণে দেশের একমাত্র প্রবাল দ্বীপ টেকনাফ সেন্টমার্টিন নৌ-রুটে রোববার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে ঘোষণা করা হয়েছে। ফলে সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে যাওয়া হাজারেরও অধিক পর্যটক আটকা পড়েছে বলে জানান স্থানীয় চেয়ারম্যান মুজিবুর রহমান।

চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিনসহ উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল থাকায় রোববার থেকে সেন্টমার্টিনে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, ৩নং সংকেতের কারণে সমুদ্র উত্তাল রয়েছে। তাই টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ থাকায় দ্বীপে ভ্রমণে আসা হাজারেরও অধিক পর্যটক বিভিন্ন হোটেল ও কটেজে আটকা পড়েছে। আটকা পর্যটকদের ইউনিয়ন পরিষদের পক্ষ হতে খোঁজখবর নেয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো ধরনের খাদ্যম সংকট নেই বলে জানান স্থানীয় চেয়ারম্যান।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, সেন্টমার্টিন দ্বীপে এক হাজারের মতো পর্যটক আটকা পড়েছে। তাদের সার্বিক বিষয়ে আমি সরাসরি খোঁজখবর রাখছি এবং সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান ও আইন প্রয়োগকারী সংস্থার লোকজনকে দেখাশোনা করতে নির্দেশ দেয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে আটকা পড়া পর্যটকদের জাহাজযোগে টেকনাফে নিয়ে আসা হবে। বর্তমানে তারা নিরাপদ ও সুস্থ রয়েছেন।