শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ১১:৫১
শিরোনাম :
কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে

কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদের ৯ কর্মকর্তার রদবদল

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদের ৯ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি ) কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের স্বাক্ষরিত লিখিত আদেশ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার লাইন ওয়ার থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তুহিন মন্ডলকে কুষ্টিয়া লাইন ওয়ার থেকে মিরপুর থানায় ইন্সপেক্টর (তদন্ত) পদে বদলি করা হয়েছে।কুষ্টিয়া জেলা লাইন ওয়ার থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোস্তফা হাবিবুল্লাহকে কুষ্টিয়া দৌলতপুর থানায় ইন্সপেক্টর (তদন্ত) পদে বদলি করা হয়েছে। কুষ্টিয়া লাইন ওয়ার থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফকির আজিজুর রহমানকে কোর্ট ইন্সপেক্টর -১ কুষ্টিয়া সদর কোর্টে বদলি করা হয়েছে। কুষ্টিয়া লাইন ওয়ার থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মল্লিক মোঃ ইমাম গাজ্জালীকে কুষ্টিয়া জেলা বিশেষ শাখায় বদলি করা হয়েছে।কুষ্টিয়া লাইন ওয়ার থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ নজরুল ইসলামকে মিরপুর সার্কেল অফিসে বদলি করা হয়েছে। কুষ্টিয়া লাইন ওয়ার থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ গোলাম মওলা বিশ্বাসকে কুষ্টিয়া ইবি থানায় ইন্সপেক্টর (তদন্ত) পদে বদলি করা হয়েছে।কুষ্টিয়া সদর কোর্টের কোর্ট ইন্সপেক্টর -১ আল – ইমরানকে ভেড়ামারা সার্কেল অফিসে বদলি করা হয়েছে।কুষ্টিয়া ভেড়ামারা সার্কেল অফিস থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ রাকিবুল হাসানকে কুষ্টিয়া লাইন ওয়ারে বদলি করা হয়েছে।মিরপুর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) এ এসপি পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ রেজাউল করিমকে কুষ্টিয়া পুলিশ অফিসে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য,জনস্বার্থে বদলীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকরি করা হবে বলে জানানো হয়েছে।