শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ১০:৪১
শিরোনাম :
তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

ভোলার চরফ্যাশনে কামিল মাদ্রাসায় নবীন বরণ ও ছবক অনুষ্ঠান

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার চরফ্যাশনে কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ মার্চ) কারামাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বরণ ও ছবক দেন মাদ্রাসার সাবেক হেড মোহাদ্দিস মাও: মোহাম্মদ ইয়াছিন।

এসময় বক্তারা মাদ্রাসার গৌরবের উজ্জল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে দেন। তারা বলেন, এখানে যারা ভর্তি হয়েছ তারা নিঃসন্দেহে মেধাবী ও ভালো পরিবারের সন্তান। শুধু শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। কোন রকম খারাফ কাজের সঙ্গে নিজেকে না জড়ানোর আহব্বান জানান বক্তারা। সকলকে দূর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধেও চেতনায় উদবুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহব্বান জানিয়ে বক্তারা বলেন, জাতিকে দূর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজম্মকে কাজে লাগাতে হবে। তোমরাই আগামী বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন পৌরসভার মেয়র মো. মোরশেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ^বিদ্যালয়ের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. জিয়াউর রহমান, চরফ্যাশন পৌর ৪ নং ওয়ার্ডের সফল কাউন্সিলর মো. আকতারুল আলম সামু, স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ) ভোলা জেলা শাখার আহব্বায়ক মো. শহিদুল ইসলাম শামীম, জমিয়াতুল মোদারের্ছীন চরফ্যাশন উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. কামরুজ্জামান, ম্যানিজিং কমিটির সদস্য, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছারা চরফ্যাশনে ফাতেমা মতিন মহিলা কলেজ, জনতা বাজার ডিগ্রী কলেজ, শশীভূষণ বেগম রহিমা ইসলাম কলেজ ও দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজে নবীব বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।