শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ৯:২৪
শিরোনাম :
তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

তৃতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হবে পরমাণু অস্ত্র: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক  তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়, তাহলে সেই যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে এবং সেই যুদ্ধ ধ্বংসাত্মক হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। বুধবার তিনি এই মন্তব্য করেন বলে রুশ সংবাদ সংস্থা আরআইএ’র বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

এ সময় তিনি আরও বলেন, ইউক্রেন যদি পরমাণু অস্ত্র অর্জন করতে সক্ষম হয়, তাহলে তা হবে রাশিয়ার জন্য ‘সত্যিকারের বিপদ’।

এর আগে মঙ্গলবার জেনেভা সম্মেলনে তিনি ইউক্রেনে রুশ আগ্রাসনের নতুন ন্যায্যতা দেওয়ার চেষ্টা করে বলেন, ইউক্রেন যাতে পরমাণু অস্ত্র বানাতে না পারে সেজন্য হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ইউরোপেও কোনো মার্কিন পারমাণু বোমা থাকতে পারবে না।

সম্মেলনে লাভরভ আরও বলেছিলেন, ইউরোপ থেকে মার্কিন পারমাণু বোমা দেশটিতে ফিরিয়ে নেওয়ার সময় হয়েছে। অর্থাৎ এসব বোমা আর ইউরোপে থাকতে পারবে না। যুক্তরাষ্ট্রকে অবশ্যই ফিরিয়ে নিতে হবে। এমন দাবি করে তিনি আরও বলেন, ইউক্রেনের কাছে এখনো সোভিয়েত ইউনিয়নের প্রযুক্তি আছে। এর মাধ্যমে সেখানে পরমাণু অস্ত্র উৎপাদন করা হতে পারে। কাজেই এ মারাত্মক ঝুঁকির বাস্তবোচিত জবাব দিতে আমরা ব্যর্থ হতে পারি না। এভাবে প্রতিবেশী দেশটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে ভয়াবহ আগ্রাসনের নতুন অজুহাত খুঁজে বের করেন তিনি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা নিয়ে আলোচনা করতে রাশিয়া প্রস্তুত। কিন্তু সাবেক সোভিয়েত ইউনিয়নের কোনো দেশে সামরিক ঘাঁটি স্থাপন করতে পারবে না ওয়াশিংটন।