শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৫৭
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু

ডেস্করিপোর্ট  করোনা মহামারির কারণে দুই বছর ধরে বন্ধ থাকার পর আগামী ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। বুধবার (২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, প্রথম শ্রেণির আগের এই শ্রেণিগুলোতে অনেক শিক্ষার্থী ভর্তির কয়েক মাস পরই শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ হয়ে যায়। করোনার কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার মোবাইল ফোন কিংবা কম্পিউটার-ট্যাব এর মাধ্যমে প্রাক প্রাথমিকের ভার্চুয়াল ক্লাস শুরু হয়।

করোনার কারণে গত বছরের সেপ্টেম্বরে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় সীমিত পরিসরে খুললেও প্রাক প্রাথমিক বন্ধ থাকে। সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার জানুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে সরকার। বর্তমানে এখন সংক্রমণ আবার কমে যাওয়ায় ধীরে ধীরে সব ক্লাস খুলছে।