মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৯
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

ভোলায় দুই জলদস্যু আটক, দুই দিনের রিমান্ড মঞ্জুর

ভোলা প্রতিনিধি  ভোলার মনপুরায় ইসমাইল হোসেন বেচু (৩৫) ও নাহিদ হোসেন হৃদয় (৩০) নামের দুই জলদস্যুকে আটক করেছে পুলিশ। এই সময় আটককৃত জলদস্যুদের মোবাইল ফোন নাম্বার (০১৭১৫২৮৮২৮০) বিকাশ একাউন্টে থাকা ৩০ হাজার টাকা জব্দ করা হয়েছে। এবং ইসমাইল হোসেন বেচু ও নাহিদ হোসেন হৃদয় হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনীর সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা ১১ টায় দুই জলদস্যুকে মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির নুরু মিয়া করে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালতে তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ স‚ত্রে জানা যায়, গত ১৯ ফেব্রæয়ারী মেঘনা থেকে মনপুরা ৭ জেলেকে অপহরণ করে মুক্তিপণের ২ লক্ষ ২ হাজার টাকা ৫ টি বিকাশ একাউন্টের মাধ্যমে নেয় হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনী। ওই ৫টি বিকাশ একাউন্টের নাম্বার ও মুক্তিপণ চাওয়া মোবাইল নাম্বারের সূত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বুধবার রাতে হাতিয়ার তমরুদ্দিন বাজারে দুই জলদস্যূর অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মনপুরা থানার ওসি সাইদ আহদে এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে বুধবার রাতে হাতিয়ার তমরুদ্দিন বাজারে জলদস্যুদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে দুই জলদস্যুকে আটক কওে থানায় নিয়ে আসা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় জলদস্যূদের মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর হয়েছে। আদালতের কাছে ৭ দিনের রিমান্ড চাওয়া হলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।