বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, দুপুর ১:২০
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বেলারুশ ছাড়া সব আন্তর্জাতিক রুটে রাশিয়ার ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক  আন্তর্জাতিক সব রুটে সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লোট।

আগামী ৮ মার্চ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে রাশিয়া যেসব দেশের ওপর নিষেধাজ্ঞা দেয়নি, সেসব দেশের বিমানের ফ্লাইট রাশিয়ায় যেতে পারবে।

এ ক্ষেত্রে ফ্লাইট পরিচালনায় অতিরিক্ত বাধার কথা বলা হয়েছে। তবে অভ্যন্তরণীয় রুটে এবং প্রতিবেশী বেলারুশে ফ্লাইট অপরিবর্তিত থাকবে। খবর ব্লুমবার্গের।

এর আগে রাশিয়ার বেসামরিক বিমান পরিবহণ সংস্থা রোজাভিস্তাসিয়া আন্তর্জাতিক রুটে লিজ নেওয়া বিমান চলাচল বন্ধ করার সুপারিশ করে। রাশিয়ার মোট বিমানের অর্ধেকের বেশি লিজ নেওয়া বিমান।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর প্রতিবাদে আমেরিকাসহ পশ্চিমা প্রায় সব দেশ নিজেদের আকাশসীমায় রাশিয়ার বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। ফলে রুশ বিমানের গন্তব্য মারাত্মকভাবে সীমাবদ্ধ হয়ে পড়েছে। অন্যান্য রুটে চলাচলও কঠিন হয়ে পড়ে।

পাল্টা ব্যবস্থা হিসেবে ২৭ দেশের জন্য রাশিয়াও তার আকাশসীমা নিষিদ্ধ করেছে। রাশিয়ার বিমান শিল্পের বিরুদ্ধেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এসেছে।