বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, সকাল ৯:১৩
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

১৩ বছরের মধ্যে সর্বোচ্চ উঠেছে তেলের দাম

অনলাইন ডেস্ক  রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে মিত্রদেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করছে।

এ ঘোষণার পর জ্বালানি তেলের দাম বেড়ে ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। সর্বশেষ ২০০৮ সালে তেলের দাম এ পর্যায়ে উঠেছিল। খবর বিবিসির।

অপরিশোধিত তেলের দাম এশিয়ার বাজারে ব্যারেলপ্রতি ১৩৯ ডলার ছুঁয়েছে।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকেই জ্বালানি পণ্যের দাম বেড়েই চলেছে।

এদিকে ইউক্রেনে রুশ আগ্রাসন দ্বাদশ দিনে গড়াল সোমবার। রাজধানী কিয়েভ ঘিরে রেখেছে রুশ বাহিনী।

রাশিয়ার ইউক্রেনের কর্তৃপক্ষ বলছে রাজধানী কিয়েভের উত্তর-পশ্চিম দিকের তিনটি শহর বুচা, হোস্টোমেল এবং ইরপিনে অব্যাহতভাবে রুশ বোমাবর্ষণ চলছে। ইউক্রেনের সেনাবাহিনী কিয়েভে পরিখা খনন করে এবং রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে সম্ভাব্য রুশ অগ্রাভিযান ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করছে।

কিয়েভ থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমের ছোট্ট শহর ইরপিনে আর্টিলারি এবং বোমা হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে। সেখান থেকে প্রাণভয়ে পালাচ্ছেন মানুষ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুশিয়ারি দিয়েছেন যে, রুশ বাহিনী এখন দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর ওডেসাতে বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে।

এই শহরে বেশ কিছু সামরিক তল্লাশিচৌকি বসানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে রাস্তা একেবারে শান্ত ও মানবহীন।