বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, সকাল ৮:০৪
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

কিয়েভে সর্বাত্মক হামলার জন্য প্রস্তুত রাশিয়া

অনলাইন ডেস্ক  ইউক্রেনের রাজধানী কিয়েভে সর্বাত্মক হামলার জন্য প্রস্তুত রাশিয়া। এই দাবি ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা বলছেন, রুশ সেনারা সর্বাত্মক আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন। খবর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির।

ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ বলেন, রাশিয়ার বাহিনী যুদ্ধ সরঞ্জামাদি প্রস্তুত করছে কিয়েভে হামলা করতে। ট্যাঙ্ক-গোলাবারুদ নিয়ে রুশ সেনারা কিয়েভের নিকটবর্তী শহর ইরপিনে অবস্থান নিয়ে আছে। সেখানে কিয়েভ হামলার গ্রাউন্ডওয়ার্ক চলছে।

রাশিয়ান কমান্ডার তাদের বহরগুলোতে বেলারুশ থেকে আসা জ্বালানি সরবরাহ করছে। এসব জ্বালানি চেরনোবিল এলাকা দিয়ে আনা হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার হামলার আজ ১২ তম দিন। রাজধানী শহরের প্রবেশ মুখে প্রায় ৬৪ কিলোমিটার লম্বা সেনাবহর মোতায়েন করে রেখেছে মস্কো।

অন্যদিকে মস্কোর কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভ, চেরনিহিভ, সুমি এবং দক্ষিণের মিকোলাইভ শহরকে অবরুদ্ধ করার দিকেই এখন মূল নজর দিচ্ছে রুশ সামরিক বাহিনী।

গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে প্রেসিডেন্ট পুতিন সরকারের নিরাপত্তা বাহিনী। দু’পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে গত ১১ দিন ধরে। এর মাঝে রোববার পর্যন্ত ইউক্রেনের প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। কিয়েভের প্রতিরোধে মস্কোর ১১ হাজার সেনা মারা গেছেন বলে দাবি ইউক্রেনের।