সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

রুশ হামলায় ইউক্রেনে মেয়র নিহত

অনলাইন ডেস্ক  ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে গোস্টোমেল শহরের মেয়র রুশ বাহিনীর হামলায় নিহত হয়েছে বলে শহর কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে।

গোস্টোমেল শহর কর্তৃপক্ষ ফেসবুক পেজে জানায়, গোস্টোমেলের প্রধান ইউরি ইলিচ প্রিলিপকো ক্ষুধার্তদের রুটি এবং অসুস্থদের ওষুধ বিতরণ করার সময় নিহত হয়েছেন।

প্রিলিপকোকে আরও দু’জনের সঙ্গে গুলি করে হত্যা করা হয়। তবে কখন এ ঘটনা ঘটে তা নির্দিষ্ট করে জানায়নি শহর কর্তৃপক্ষ।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, তাকে কেউ জোর করে দখলদারকে বন্দুকের সামনে পাঠায়নি। তিনি জনগণের জন্য প্রাণ দিয়েছেন। গোস্টোমেলের জন্য প্রাণ দিয়েছেন।

কিয়েভের উত্তর-পশ্চিমে অবস্থিত গোস্টোমেলে রয়েছে কৌশলগত আন্তোনভ সামরিক বিমানবন্দর। যুদ্ধ শুরুর প্রথম দিকে ইউক্রেনীয় এবং রাশিয়ান বাহিনীর মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়েছিল এখানে।