বৃহস্পতিবার, ৬ই মে, ২০২৬ ইং, রাত ২:৪৯
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৬২

অনলাইন ডেস্ক  নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেবি রাজ্যে স্বেচ্ছাসেবী পাহারাদার দলকে লক্ষ্য করে এ হামলা চালায় বন্দুকধারীরা।

দলটির প্রধান ও পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ হামলার কথা নিশ্চিত করেছেন। মধ্য জানুয়ারির পর থেকে রাজ্যটিতে হওয়া সবচেয়ে মারাত্মক হামলা এটি।

কেবির ‘ইয়ান সা কাই’ পাহারাদার দলের প্রধান উসমান সানি জানিয়েছেন, তাদের দলটি রোববার রাতে সাকাবা এলাকায় একটি ডাকাত দলের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা করেছিল, কিন্তু কারও মাধ্যমে ডাকাতরা এ পরিকল্পনার কথা জেনে যায়।

এ হামলায় তাদের দলের ৬২ জন নিহত হন বলে জানিয়েছেন তিনি।

এর আগে চলতি বছরের জানুয়ারির প্রথম দিকে কেবিতে মোটরসাইকেলে করে আসা কয়েক ডজন বন্দুকধারী একটি গ্রামে হামলা চালিয়ে ৫০ জনেরও বেশি গ্রামবাসীকে হত্যা করেছিল।