শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

কোর অব সিগন্যালসের ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত সেনাপ্রধান

ডেস্করিপোর্ট  সেনাবাহিনীর কোর অব সিগন্যালসের ‘১০ম কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

মঙ্গলবার যশোর সেনানিবাসে ‘সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি ও ঐতিহ্য মেনে এ অভিষেক অনুষ্ঠান হয়।

অভিষেক অনুষ্ঠানে কোর অব সিগন্যালসের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাপ্রধানকে গৌরবমণ্ডিত ‘কর্নেল কমান্ড্যান্ট’ র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অভিষেক অনুষ্ঠানে কোর অব সিগন্যালসের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে এ র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেন, আধুনিক যুদ্ধে উপযুক্ত সিগন্যাল যোগাযোগ ও কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ যুদ্ধক্ষেত্রে এনেছে বৈপ্লবিক পরিবর্তন। যুদ্ধের প্রচলিত মাত্রা জল, স্থল ও আকাশ ছাড়িয়ে এখন প্রসারিত হয়েছে ইলেকট্রনিক ও সাইবার স্পেসে। নব উন্মোচিত এ দিগন্তের নিয়ন্ত্রণই ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে নির্ধারণ করে দেবে যে কোনো প্রশিক্ষিত বাহিনীর সার্বিক সাফল্য।

তিনি বলেন, সিগন্যাল যোগাযোগ, তথ্যপ্রযুক্তির ব্যবহার, তথ্য নিরাপত্তা নিশ্চিত করা, সাইবার যুদ্ধ ও ইলেকট্রনিক যুদ্ধে শত্রুর ওপর আধিপত্য বিস্তারের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর বিজয় অর্জনে সহায়তা করাই সিগন্যালস কোরের মূল লক্ষ্য। আধুনিক যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে এই কোর আরও সামনে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও কোর অব সিগন্যালসের কর্মকর্তা ও ইউনিট প্রতিনিধি এবং যশোর এরিয়ার বিভিন্ন পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।