বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, দুপুর ১২:৩৮
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা তুরস্কে বৈঠকে

অনলাইন ডেস্ক  ইউক্রেনে হামলার সবশেষ পরিস্থিতি নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বৈঠকে বসেছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে তুরস্কের আন্তালিয়ায় এ বৈঠক শুরু হয়েছে। ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর হামলা শুরুর পর উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এটিই প্রথম বৈঠক। বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীও উপস্থিত রয়েছেন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আলজাজিরা ও বিবিসি।

বৈঠকে অংশ নিতে বুধবার তুরস্কে পৌঁছান রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবাও বুধবারই বৈঠকস্থল তুরস্কের আনাতোলিয়া শহরে পৌঁছান।

বিবিসি জানিয়েছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লুর আহ্বানে এ শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন দুই নেতা।
ইউক্রেনে রাশিয়ার হামলার ১৫তম দিনে এই বৈঠক হচ্ছে।

যদিও এ বৈঠক থেকে খুব বেশি প্রত্যাশা নেই বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে ল্যাভরভকে ‘অপপ্রচার চালানোর জন্য নয় বরং সরল বিশ্বাসে’ অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

যদিও এ বৈঠক নিয়ে বেশ আশাবাদী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।