বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, সকাল ৯:৩৮
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

স্বাধীনতা দিবসে ঢাকা-টরন্টো রুটে সরাসরি উড়বে বিমান

ডেস্করিপোর্ট  আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরন্টো রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। ইতোমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বিমানের এই রুট চালু হলে কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিরাও উপকৃত হবে।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী শুক্রবার সকালে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ‘বিমান হাফ-ম্যারাথন’ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে একথা জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ২৬ মার্চ টরন্টোতে বিমানের ফ্লাইট যাত্রা করবে।’

মাহবুব আলী আরও বলেন, ‘আমরা ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়েও অনেক দূর অগ্রসর হয়েছি। ঢাকা থেকে জাপানের নারিতাতে ফ্লাইট চালুর বিষয়ে সবকিছু চূড়ান্ত হয়েছে। শুধু করোনার কারণে কার্যক্রম থেমে আছে। পৃথিবীর অন্য আন্তর্জাতিক গন্তব্যগুলোতেও বিমান অদূর ভবিষ্যতে ডানা মেলবে।’

উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবরে টরন্টোতে সরাসরি ফ্লাইট চালুর কথা জানিয়েছিল বিমান। কিন্তু করোনার কারণে সেটি আর বাস্তবায়ন করতে পারেনি সংস্থাটি।

এই রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে ২০১৩ সালে সুপারিশ করে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ওই সময় বিমানমন্ত্রী ফারুক খান কানাডার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা জানিয়েছিলেন। পরে ২০১৭ সালে ঢাকায় কানাডার হাইকমিশনারের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয় তৎকালীন বিমানমন্ত্রী রাশেদ খান মেননের। কিন্তু ফ্লাইট আর চালু হয়নি।

দীর্ঘদিন পর অবশেষে স্বাধীনতা দিবসে টুরন্টোর আকাশে ডানা মেলতে যাচ্ছে বিমান।