সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

স্যাটেলাইটে ধরা পড়ল মারিওপোলের ধ্বংসযজ্ঞ

অনলাইন ডেস্ক  ইউক্রেনের মারিওপোল শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে রুশ সেনারা। শহরটিতে এ পর্যন্ত এক হাজারের বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ছাড়া সেখান থেকে বেসামরিক লোকজন রাশিয়ার হামলার কারণে অন্য জায়গায় সরেও যেতে পারছেন না বলে অভিযোগ। এর মধ্যে অবরুদ্ধ এ শহরে রাশিয়ার চালানো ধ্বংসযজ্ঞের ছবি সামনে এসেছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার হামলায় অবরুদ্ধ ওই শহরের আবাসিক এলাকা মাটির সঙ্গে মিশে গেছে, ধ্বংস হয়ে গেছে শপিং সেন্টার, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল। সেখানে নিহতদের গণকবরে সমাহিত করার খবরও মিলেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিওপোলে ৪ লাখ মানুষের বসবাস। বেশ কয়েকদিন ধরে এ শহর অবরুদ্ধ অবস্থায় রয়েছে। সেখানে ব্যাপক হামলা চালাচ্ছে রুশ সেনারা।

মারিওপোলের ডেপুটি মেয়র সের্গেই ওরলভ বলেছেন, শহরে ইতোমধ্যে খাবার ও পানির সংকট দেখা দিয়েছে। এখানে বিদ্যুৎ, পানি সরবরাহ, শরীর গরমের ব্যবস্থা নেই ও স্যানিটারি ব্যবস্থাও নষ্ট হয়ে গেছে।

তিনি বলেন, মানুষ বরফ গলার পর তা পান করতে বাধ্য হচ্ছেন। এ ছাড়া রান্না ও আগুনের জন্য কাঠ কাটতে হচ্ছে তাদের।

মারিওপোল একটি গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা। যদি এটি মস্কো দখল করতে পারে তবে দক্ষিণ-পূর্ব ইউক্রেন ও ক্রিমিয়ায় থাকা তার সেনাদের মধ্যে একটি সংযোগ তৈরি করতে পারবে।