বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:০৫
শিরোনাম :
শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭

পদ্মার এক বাগাড়ের দাম ৪৫ হাজার টাকা

ডেস্করিপোর্ট  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ। মাছটি এক হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার ভোরে উপজেলার ৭নং ফেরিঘাটের অদূরে বাহিরচর এলাকায় পদ্মা জেলে সাইদ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে সাইদ হালদার জানান, দৌলতদিয়ার পদ্মা নদীর বাহিরচর এলাকায় সোমবার রাতে আমি ও আমার সহযোগীরা মাছ ধরতে যাই। সারারাত বসে থাকার পর মঙ্গলবার ভোরের দিকে জালে জোরে একটা টান অনুভব করি। এ সময় বুঝতে পারি জালে কোনো বড় মাছ ধরা পড়েছে।

পরে জাল তুলতেই দেখতে পাই বিশাল আকৃতির একটি বাগাড় মাছ।

মঙ্গলবার সকাল ৭টার দিকে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত রওশন এর মৎস্য আড়তে যাই। সেখানে ৫ নম্বর ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী সুমাইয়া মৎস্য আড়তের মালিক মো. সোহেল মোল্লা কাছে এক হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি বলে জানান তিনি।